গুরুত্বপূর্ণ সংবাদ:
আপনাদের সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 94
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
সহযোগিতা চেয়ে তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় নিয়ে কোনো শঙ্কা নেই। শেখ হাসিনাকে আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে। আপনাদের সবার সহযোগিতা লাগবে।”
লকডাউনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তা তো ওই রকম ফাঁকা না। অনেকে অনেক কিছু প্রচার করে। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু-একটা ঘটনা ঘটছে আপনারা মিডিয়ায় দেখেছেন, আমিও দেখেছি। সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনও নিয়েছি।”
Tag :





















