Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 85

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, জ্বালাও-পোড়াও চালিয়ে আওয়ামী লীগ নির্বাচনের জন্য বাধা সৃষ্টি করার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, তাদের নেশা সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচনের বাধা দিতে পারবে না।”

তিনি আরও বলেন, “পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। আমরা এটাকে অত্যন্ত গুরুতরভাবে নিচ্ছি না। যারা কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা নয় মাস ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বড় আলোচনা করেছেন। আশা করা যায়, কিছু বিষয় নিয়ে থাকা মতবিরোধও সময়ের সঙ্গে মিলিয়ে সমাধান হবে। সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দি এবং বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব

প্রকাশের সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫