এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা আজ
- প্রকাশের সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 78
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে আজ (রবিবার)। বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের প্রস্তাব সভায় আলোচনায় আসবে।
এ ছাড়া দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি প্রণয়ন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।





















