Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 113

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি অনিশ্চয়তার মধ্যে ছিল। ঠিক সেই সময় সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় নেতৃত্বে নিয়ে আসে। তিনি ক্রান্তিকালীন সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র এবং সূচনা করেন উন্নয়ন ও নবধারার রাজনীতি।”

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশের সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫