Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, অত:পর করলেন দুঃখপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 104

জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। শনিবার (১ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার তিনি সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে দেখা করেন।

একটি ভিডিও বার্তায় আবদুস সালাম বলেন, “আমি দুঃখিত। ভিড়ের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে। আমি উনাকে চিনি এবং অনেক ভালোবাসি, তাই এটি হওয়া উচিত হয়নি।” সাংবাদিক মোদাব্বের হোসেন জানান, ভিডিওটি কেটে-ছেঁটে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, “ঘটনাটি ঘটে গেছে, কিন্তু এতে আমাদের সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জানা গেছে, ঘটনাটি শনিবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে ঘটে। প্রধান অতিথির বক্তব্য শেষে গাড়িতে উঠার সময় আবদুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা মেরে পাশে সরিয়ে দেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, অত:পর করলেন দুঃখপ্রকাশ

প্রকাশের সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫