Dhaka ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 90

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চেয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। সেই গণভোটের রায়ের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য দ্রুত জুলাই সনদের ওপর আদেশ জারির আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ মো: তাহের বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল-বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কারই ছিল প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে ‘ঐকমত্য কমিশন’ জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত নয়। কারণ একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে- দাঁড়িপাল্লা, ধানের শীষ ইত্যাদি। ফলে গণভোটের বিষয়টি গুরুত্ব পাবে না। তাই কমিটির সুপারিশ অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

প্রকাশের সময় : ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫