Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

বিএনপি সরকারে গেলে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে : আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 80

বিএনপি সরকারে গেলে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে একশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫ এর প্রথম দিনের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করার কিছু নেই, অ্যাকাউন্টেবল করারও বেশি কিছু নেই। যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে দিই, তাদের কাজটা কমিয়ে দিই তাহলেই হবে।

বাংলাদেশের আমলাতন্ত্রের মূল কাজ হওয়া উচিত নীতি তৈরি করা নয়, নীতি বাস্তবায়ন করা। এ দুই ভূমিকার মিশ্রণ দীর্ঘদিন ধরে কার্যকারিতা ও জবাবদিহিকে ব্যাহত করছে। দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া ও বাস্তবায়নের লক্ষ্য স্পষ্ট করা হলে দক্ষতা বাড়বে।’

সাবেক এ বাণিজ্যমন্ত্রী তার মেয়াদকালের উদাহরণ টেনে বলেন, ‘আমার সময়ে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) সার্টিফিকেট ইস্যুর দায়িত্ব বাণিজ্য উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হাতে দেওয়া হয়।

তখন এর বিরোধিতা হয়েছিল, কারণ এর সঙ্গে ক্ষমতা ও অর্থ জড়িত ছিল। কিন্তু শেষ পর্যন্ত এ পদক্ষেপ দুর্নীতি কমিয়েছে ও কার্যকারিতা বাড়িয়েছে। রপ্তানিকারকদের অভিযোগ ছিল সার্টিফিকেট নিতে দুর্নীতি ও বিলম্বের মুখে পড়তে হয়। বিজিএমইএকে দায়িত্ব দেওয়ার পর সেই সমস্যা দূর হয়েছে, এখন পর্যন্ত বেসরকারি খাত সফলভাবে এটি পরিচালনা করছে। বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের আরও কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে।

সামিটের প্রথম দিন সকালে সিএফএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসিফ খান বিনিয়োগের বাধা দূর করার জন্য প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ, চালডালের সিইও ওয়াসিম আলিম, হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি সরকারে গেলে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে : আমীর খসরু

প্রকাশের সময় : ১০:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫