Dhaka ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 99

ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় বন্ধ থাকা মেট্রোরেল চলাচল সাড়ে ২৩ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, আজ সকাল ১১টা থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

গতকাল দুপুরে দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল শুরু হলেও শাহবাগ-আগারগাঁও অংশে বন্ধ ছিল।

রাতে ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ সম্পন্ন হওয়ার পর আজ সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমটিসিএল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

প্রকাশের সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫