Dhaka ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 96

 আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, যার নাম হবে ‘মন্থা’। রোববার (২৬ অক্টোবর) ভারতের আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে এটি একটি গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে এবং ২৮ অক্টোবরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সর্বশেষ তথ্যানুসারে, নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

আবহাওয়াবিদদের ধারণা, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়, বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা অঞ্চলে, আঘাত হানতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাহিত হচ্ছে। এ কারণে সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া নাম, এর অর্থ ‘সুন্দর ফুল’।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’

প্রকাশের সময় : ০৫:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫