Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 79

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি – সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়।”

রাজনৈতিক নেতারা এ অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়।”

মাজারে আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়াও আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫