Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

পতিত ফ্যাসিস্ট সরকারের আবর্জনা পরিষ্কার করতে হবে : আফরোজা আব্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 81

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, বিগত ১৬ বছর আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি। বাড়ি-ঘরে থাকতে পারি নাই, ব্যাবসা-বাণিজ্য হারিয়েছি। দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর এজন্য আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। কিন্তু আজও আমরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করতে পারি নাই। দেশকে এগিয়ে নিতে পতিত স্বৈরশাসকের আবর্জনা পরিষ্কার করতে হবে।

শনিবার সবুজবাগ কালভার্ট রোডে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো—সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা এই দেশে আর প্রতিশোধ-প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করতে চাই, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগণ রুখে দিবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।

খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পতিত ফ্যাসিস্ট সরকারের আবর্জনা পরিষ্কার করতে হবে : আফরোজা আব্বাস

প্রকাশের সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫