গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 106
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। দলের সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
সূত্রে জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।
Tag :






















