Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

রাজনৈতিক শক্তির বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি: আমানউল্লাহ আমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 90

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আমানউল্লাহ আমান বলেছেন, যারা দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি তুলছেন, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরোধিতা করছেন। এই পদ্ধতি গণতন্ত্রকে বিকৃত করবে এবং সংবিধানের মূল চেতনার পরিপন্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, “বাংলাদেশের সংবিধান জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধিত্বের কথা বলেছে। পিআর পদ্ধতি চালু হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে, গণতন্ত্র দুর্বল হবে এবং স্বাধীনতার ভিত্তি নড়বড়ে হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। যারা পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে, তারা আসলে নির্বাচনের বিরোধী এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

আমানউল্লাহ আমান সতর্ক করে বলেন, “অতীতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি বিভাজন দেখা দেয়, তাহলে সেই সুযোগ কাজে লাগাবে ফ্যাসিস্ট শক্তি। তাই সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “গত জুলাই মাসে দেশে সংঘটিত নাশকতার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তিনি বর্তমানে বিদেশে বসে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনাতেও তাঁর অনুসারীরা জড়িত।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমান বলেন, “এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালাতে হবে, যাতে তারা আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতে না পারে।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক শক্তির বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি: আমানউল্লাহ আমান

প্রকাশের সময় : ০৮:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫