কালুখালীতে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে শিক্ষা উৎসব

- প্রকাশের সময় : ০৮:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 256

রাজবাড়ীর কালুখালীতে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান, মাগুরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ এবং ভাঙ্গা সাব-রেজিস্ট্রার পারভেজ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাধারণ সম্পাদক আল মুয়ীদ খান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, কালুখালী শিক্ষা উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক কাসমিন সিদ্দিকী কলি, শিক্ষা ও গবেষণা সম্পাদক তামিম আরবি তিশামনি, দপ্তর সম্পাদক রায়হান খান, প্রচার সম্পাদক আকিবুল ইসলাম ইমন এবং অর্থ সম্পাদক শশী চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।
উৎসবে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩৫০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, কুইজ, সঠিক উচ্চারণ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে মোট ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
























