Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত, বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটনমন্ত্রী ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত, আটক ২

ক্ষমতায় এলে রাজবাড়ীতেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু হবে: খৈয়াম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 129

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতেই নির্মিত হবে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু। এতে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খৈয়াম।

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি নদীশাসন, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট এবং দেশের সবচেয়ে বড় রেলওয়ার্কশপ স্থাপন করা হবে। এতে রাজবাড়ী ৬৪ জেলার মধ্যে শীর্ষ উন্নত জেলায় পরিণত হবে।”

খৈয়াম অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে ভয়াবহ বন্যা হয়। ভারতের হাতে বাংলাদেশের নদীগুলোর নিয়ন্ত্রণ চলে যাওয়ায় দেশ ক্ষতির মুখে পড়েছে।”

তিনি আরও জানান, এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন—বিএনপি ক্ষমতায় গেলে রাজবাড়ীতেই দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মিত হবে।

সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব, আকমল হোসেন, কেএ সবুর শাহিন, এ মজিদ বিশ্বাস, অ্যাড. এবিএম সাত্তার, অ্যাড. নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, সুলতান নুর ইসলাম মুন্নু, আয়ুবুর রহমান আয়ুব, শহিদুল ইসলাম বাবলু, সরোয়ার হোসেন মোল্লা, ফারুক দেওয়ান, দেলোয়ার হোসেন মণ্ডল ও রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. সুলতান উদ্দিন আহমেদ ও হোসেন শেখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষমতায় এলে রাজবাড়ীতেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু হবে: খৈয়াম

প্রকাশের সময় : ০৪:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫