গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ
কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 74
রাজবাড়ীর কালুখালীতে অক্টোবর মাসের ১৫ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ শুরু হয়েছে।
উপজেলার সকল ডিলার পয়েন্টে দেখা যায় উৎসব মুখর পরিবেশে কার্ডধারীরা লাইনে দাড়িয়ে চাল নিচ্ছে।
কালুখালীর মৃগী ইউনিয়নের কলকলিয়া বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ওসমান গনি মন্ডল ৫০০ কার্ডধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করেছে।
চাল বিতরণকালে ডিলার ওসমান গনি মন্ডল বলেন, আমি প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে পেরে আনন্দিত। জনগণ উৎসব মুখর পরিবেশে চাল নিচ্ছে।
Tag :
























