Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 128

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সৈকত, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল মন্ডল, সদস্য নাজমুল হাসান নাঈম এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাদ শেখ।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন কবির হোসেন অপু, আব্দুর রাজ্জাক শেখ, আশরাফ শেখ, মেহেদী হাসান সবুজ, মো. মহিউদ্দিন, হারুন আর রশিদ লিটন, পিয়ারুল মাহমুদ, নুরুল ইসলাম মিয়া, নাজমুল ইসলাম ও অপু ভূঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

উৎসাহ-উদ্দীপনামুখর এ কর্মসূচিতে নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন, যা তেতুলিয়া বাজার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল

প্রকাশের সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫