Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: খেলাফত মজলিস মহাসচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 120

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর পল্টন মোড়ে খেলাফত মজলিস আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

এ সময় দলটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে অবিলম্বে প্রজ্ঞাপন জারি এবং অন্যান্য বিষয়সহ ছয় দফা দাবি উত্থাপন করে।

মানববন্ধনে দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে জনগণ তা মেনে নেবে না।

এদিকে একই দিন সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: খেলাফত মজলিস মহাসচিব

প্রকাশের সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫