গুরুত্বপূর্ণ সংবাদ:
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 104
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত; তারা আর ডামি নির্বাচন চায় না। কিন্তু দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ভ্রান্ত তথ্য ও মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে কে আপসহীন লড়াই করেছে, তা জনগণ ভালোভাবেই জানে।
এ সময় ভারতের পূজা মণ্ডপে নোবেলজয়ী ড. ইউনূসকে বিকৃতভাবে উপস্থাপনেরও সমালোচনা করেন তিনি।
Tag :























