Dhaka ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 82

রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং চালানো হবে, এবং ভেতরে পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। সচেতনতা তৈরিতে সচিবালয়ের বিভিন্ন স্থানে বোর্ড বসানো হয়েছে এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ে এখন থেকে সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিকল্প সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় সচিবালয়কে এসইউপি-মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ

প্রকাশের সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫