Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 90

ভাষাসৈনিক ও প্রখ্যাত রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং বৃহস্পতিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা যান।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় তিনি একাই বসবাস করতেন। ২০০৬ সালে স্ত্রীকে হারান; তিনি নিঃসন্তান ছিলেন।

তিনি রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি। জীবদ্দশায় বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা পেয়েছেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দেয়। তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

প্রকাশের সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫