Dhaka ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 93

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্য বৃদ্ধির ফলে মাস্ক এ মাইলফলক ছুঁয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে তার সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছালেও দিন শেষে তা সামান্য কমে প্রায় ৪৯৯ বিলিয়নের ওপরে নেমে আসে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার।

মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। সম্প্রতি মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

প্রকাশের সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫