Dhaka ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪

২১ দেশে যাচ্ছে কাউনিয়ার তেজপাতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 180

রংপুরের কাউনিয়া উপজেলায় তেজপাতা চাষ এখন সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ২১টি দেশে রপ্তানি হচ্ছে এ উপজেলার তেজপাতা।

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নসহ আশপাশের গ্রামগুলোতে এখন আর কেবল ধানের ক্ষেত নয়, চোখে পড়ছে সবুজ তেজপাতার বাগান। কৃষকদের মতে, ধানের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় তেজপাতা চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

উপজেলার রাজীব গ্রামের কৃষক মো. আবু সুফিয়ান জানান, তিনি ৬৬ শতক জমিতে ৩৩৩টি তেজপাতা গাছ লাগিয়েছেন। এতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। এর বিপরীতে তিনি এখন পর্যন্ত আয় করেছেন ২ লাখ টাকা। তিনি বলেন, “ধান চাষে খরচ বেশি, লাভ কম। তেজপাতা চাষে পরিশ্রমও কম, আয়ও ভালো। তাই এখন আমি পুরোপুরি তেজপাতার ওপর নির্ভর করছি।”

পীরগাছার চৈতারমোড় এলাকার পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি প্রতি সপ্তাহে কাউনিয়া থেকে প্রায় ৩০০ বস্তা তেজপাতা কিনে ঢাকায় পাঠান। সেখানে প্রতি কেজি ১০৮ থেকে ১১২ টাকায় বিক্রি হয়। ঢাকার রপ্তানিকারকরা সেসব তেজপাতা বিশ্বের ২১ দেশে পাঠাচ্ছেন। তার ভাষায়, “কাউনিয়ার তেজপাতার মান ভালো, তাই সারা বছরই এর চাহিদা থাকে।”

টেপামধুপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, ইউনিয়নটিতে বর্তমানে ৬০ হেক্টরের বেশি জমিতে তেজপাতার চাষ হচ্ছে। কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, গভীর বেলে দোআঁশ ও দোআঁশ মাটি তেজপাতা চাষের জন্য সবচেয়ে উপযোগী। চারা লাগানোর ৪-৫ বছর পর থেকে পাতা সংগ্রহ শুরু হয় এবং একটি গাছ থেকে শত বছর পর্যন্ত তেজপাতা সংগ্রহ করা সম্ভব।

কৃষক, ব্যবসায়ী ও কৃষিবিদদের অভিমত—তেজপাতা এখন শুধু কাউনিয়ার কৃষকদের জীবিকারই অবলম্বন নয়, আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও হাতিয়ার হয়ে উঠছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২১ দেশে যাচ্ছে কাউনিয়ার তেজপাতা

প্রকাশের সময় : ১০:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫