Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪

বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 77

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে বাড়ানো মাশুল আগামী ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আগত সব জাহাজ, কনটেইনার ও কার্গো নতুন রেট অনুযায়ী বিল পরিশোধ করবে। সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ বন্দর ব্যবহারকারীদের বর্ধিত হারে মাশুল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকের নির্ধারিত হিসাবে বর্ধিত অর্থ জমা দিয়ে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বন্দরের ৫২টি সেবাখাতের মধ্যে ২৩টিতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌ-পরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

মাশুল বৃদ্ধির নতুন হার
গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময় হার ভিত্তিক ধরা হবে। প্রতি ডলার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের মান বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহন খাতে।
-২০ ফুট কনটেইনারে নতুন মাশুল : ১৬ হাজার ২৪৩ টাকা (আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা)
-আমদানি কনটেইনারে বাড়তি খরচ : ৫ হাজার ৭২০ টাকা
-রপ্তানি কনটেইনারে বাড়তি খরচ : ৩ হাজার ৪৫ টাকা
-প্রতিটি কনটেইনার ওঠানামায় অতিরিক্ত খরচ : প্রায় ৩ হাজার টাকা

ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহন খরচ গড়ে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

প্রকাশের সময় : ০৯:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫