গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 97
‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ ¯েøাগানকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন এসেট প্রজেক্টের কমিউনিকেশন কনসালটেন্ট মো. জিল্লুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সুলতানা আক্তার শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন। পরে তিনি উদ্ভাবনী বিষয়ক স্টলগুলো পরিদর্শন করেন।
Tag :


























