শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 133

  মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া যুবসমাজ ও রাজবাড়ীবাসীর ব্যনারে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, রাজবাড়ীতে মাদকের বিস্তার ভয়াবহতায় রূপ নিয়েছে। মাদকের কারণে যুবসমাজের একটি অংশ বিপথগামী হয়ে পড়েছে। মাদকের কারণে অনেক সংসারে অশান্তি বিরাজ করছে। অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। রাজবাড়ী জেলার পোড়াভিটা, ভবদিয়া, দাদশীসহ বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করার উদ্যোগ নিতে হবে। যেকোনো ভাবেই হোক মাদকের বিস্তার এখনই থামাতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫