Dhaka ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

রাজবাড়ীতে মিনি ম্যারাথন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 115

 তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলার সহ¯্রাধিক তরুণ তরুণী এ প্রতিযোাগিতায় অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৬টায় নারী ও পুরুষ দুটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা এ ম্যারাথনে অংশ নেন। সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বেধনের পর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ম্যারাথন শুরু হয়ে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির মো. মারুফ শিকদার চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের রবিউল কাজী রানারআপ হন। নারী বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির আল্পনা খাতুন চ্যাম্পিয়ন এবং ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার রানার আপ হয়।

রাজাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে। মূলত তরুণদের সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলোতে আকর্ষণ করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে বইপড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। আমরা চাই আমাদের জেলার তরুণেরা পড়ালেখার পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক কার্যক্রমে যুক্ত থাকুক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মিনি ম্যারাথন

প্রকাশের সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫