মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

নেত্রকোনায় বর্ষাকালীন তরমুজ চাষে ঝুঁকছেন তরুণরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 176

নেত্রকোনায় বাণিজ্যিকভাবে বর্ষাকালীন তরমুজ চাষে ঝুঁকছেন শিক্ষিত তরুণরা। অসময়ে তরমুজের বাম্পার ফলন ও কম খরচে তিনগুণ লাভের সম্ভাবনা কৃষকদের পাশাপাশি তরুণদেরও উৎসাহিত করছে। এতে ধানের বিকল্প রবিশস্য আবাদ বাড়ছে, একই সঙ্গে বেকারত্ব কমিয়ে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কৃষক আলী উসমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রবিশস্য আবাদ করে আসছেন। তার কলেজপড়ুয়া ছেলে সারোয়ার আহমেদ সাইম গত দুই বছর ধরে বাবার সঙ্গে যুক্ত হয়ে উচ্চ ফলনশীল তরমুজ চাষ শুরু করেন। আগ্রহ থেকে তিনি কৃষি প্রশিক্ষণও নেন। গত বছর সাইম মাত্র ৫০ হাজার ৫শ টাকা খরচ করে ৪ একর জমিতে সুগার কুইন জাতের তরমুজ চাষ করেন। বিক্রি করেন প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায়।

সাইমের সফলতা দেখে স্থানীয় আরও কয়েকজন তরুণ প্রশিক্ষণ নিয়ে তরমুজ আবাদ শুরু করেছেন। মাত্র ৭০ দিনেই এ ফসল ঘরে তোলা যায়, যা ধানের তুলনায় সময় ও খরচ দুই দিক থেকেই সাশ্রয়ী। ফলে অনেকে ধানের পাশাপাশি রবিশস্য হিসেবে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, “শিক্ষিত তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানিমুখী শস্য আবাদে বিপ্লব ঘটবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেত্রকোনায় বর্ষাকালীন তরমুজ চাষে ঝুঁকছেন তরুণরা

প্রকাশের সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫