সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 0
শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

গোলের জন্য কত চেষ্টাই না করলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা। কিন্তু পাকিস্তানের জমাট রক্ষণভাগই পারলেন না ভাঙতে। যাও দুই-একবার পেরেছেন তখন বাধা হয়ে দাঁড়ালেন পাকিস্তানের গোলরক্ষক, কখনো গোলপোস্ট। অন্যদিকে পাকিস্তানও বেশ কয়েকবার ভয় ধরিয়েছে বাংলাদেশের রক্ষণে। তবে কোনো দলই খুঁজে পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম সময়ে ভাঙল অচলাবস্থা। তবে গোলটি বাংলাদেশের নয়, পাকিস্তানের।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জয়সূচক গোলটি করেন আব্দুল সামাদ। শেষ দিকে দর্শকদের মাঠে ফ্লেয়ার ছুড়ে মারা এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আরও নাটকীয় হয়ে ওঠে ম্যাচটি।

পুরো ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন দারুণ খেললেও শেষ দিকে তার ভুলেই গোল হজম করে বাংলাদেশ। তার ভুল পাস থেকে বল পেয়ে ম্যাচের ৮৫তম মিনিটে সামাদের শট ঠেকাতে পারেননি বাংলাদেশের এই গোলরক্ষক। গোল হজমের পর স্তব্ধ হয়ে পড়ে গ্যালারি। যে দর্শকেরা এতক্ষণ গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যাচ্ছিলেন হামজা-রাকিবদের, তারাই শেষে বিরক্ত হয়ে ওঠেন তাদের উপর।

অথচ ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল উত্তেজনা। প্রথম দুই মিনিটেই দুটি আক্রমণে বাংলাদেশের রক্ষণকে পরীক্ষায় ফেলে পাকিস্তান। শমিত সোমের ভুল পাস থেকে শুরু হওয়া আক্রমণে প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা। তবে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত দক্ষতায় দলকে রক্ষা করেন শ্রাবন।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহের শট লক্ষ্যে থাকলেও তাতে গোলরক্ষককে তেমন পরীক্ষা দিতে হয়নি। এরপর বলের দখল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন হামজা চৌধুরী, শমিত সোমরা। তবে পাকিস্তানের শারীরিকভাবে শক্তিশালী রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ।

এর মধ্যেও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। শমিতের হেড থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠানোর চেষ্টা করেন রাকিব। পাকিস্তানের গোলরক্ষকের হাতে লেগে বল ছুটে গিয়ে আঘাত হানে পোস্টে। অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

বিপরীত প্রান্তেও একই হতাশায় পুড়তে হয় পাকিস্তানকে। আধঘণ্টা পেরোনোর পর বাংলাদেশের রক্ষণে তারিক কাজীর মার্কিংয়ের দুর্বলতার সুযোগ নেন সামাদ। ফাঁকায় বল পেয়ে তার নেওয়া শটও ফিরে আসে পোস্টে লেগে। ফলে দুই দলই সুযোগ তৈরি করেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

প্রকাশের সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬