Dhaka ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 118

কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা মাহমুজ আলমের ওপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ নিউইয়র্কে মাহফুজের ওপর হামলা করল, সেটা নিয়ে একটা মামলাও হলো। এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না।’

ইলিয়াস হোসাইন আরও লিখেন, ‘আওয়ামী লীগকে সবখানে বসায়ে রেখে সংস্কার? … চামড়া উঠায়ে ফেলবে। কদিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত ৫ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউইয়র্কে টিকে ছিলাম।’

তিনি লিখেন, ‘আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

প্রকাশের সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫