সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করায় ঢাবি ছাত্রদলের ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
- প্রকাশের সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 92
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন—
-
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় (এজিএস পদে প্রার্থী)
-
আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি (সদস্য পদে প্রার্থী)
-
মাস্টারদা সূর্য সেন হল আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান (সাহিত্য সম্পাদক পদে প্রার্থী)
-
হাজী মুহম্মদ মুহসীন হল আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান (ডাকসু কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী)
-
ফজলুল হক মুসলিম হলের সাবেক দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ (ভিপি পদে প্রার্থী)
-
অমর একুশে হল শাখার যুগ্ম আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম (ডাকসু কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী)।
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। পাশাপাশি বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।























