Dhaka ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে।

শনিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি। জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। এজন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল, নর্দমা পরিষ্কার ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে। জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে। শুধু আইন-কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার সম্ভব নয়। পরিবর্তন আনতে হবে মনস্তাত্ত্বিক ও সহনশীলতার মাধ্যমে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫