Dhaka ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে।

চোখের পলকে বিক্ষোভকারীরা ভাঙচুরের পাশাপাশি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে ধীরে ধীরে পুলিশ বিক্ষুব্ধদের কার্যালয় থেকে সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

এর আগে বিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সেখান থেকে পল্টনে নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে তারা কাকরাইলের জাপা কার্যালয়ে হামলা চালায়।

উল্লেখ্য, গত ৩১ আগস্টও একইভাবে মিছিল থেকে বিক্ষোভকারীরা জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। তখনও পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, আগুন

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫