Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি  গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 234

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী উইনিয়ন পরিষদের সামনে রাস্তা থেকে  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেফতার করেছে পুলিশ।   তিনি আমতলী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মৃত আজিজ  শেখের স্ত্রী।

আটকের পর রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি  গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫