Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কবর দেয়া হবে: ইসরায়েলি মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 249

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নতুন বসতি স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে “কবর দেওয়া” হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ।

‘ই-১’ নামে এই প্রকল্পের আওতায় পশ্চিমতীরে নতুন করে ৩,৪০১টি বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সম্পূর্ণ হলে এটি পুরোনো বসতি মালে আদুমিমের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে গড়ে ওঠা অসম্ভব করবে। নতুন বসতির কারণে পশ্চিমতীর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি অর্থমন্ত্রী জানান, পশ্চিম তীরে তারা নতুন করে ৩ হাজার ৪০১টি বাড়ি তৈরির অনুমোদন দেবেন। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেয়া হবে।

তিনি বলেন, “তারা একটি ফিলিস্তিনি স্বপ্ন নিয়ে কথা বলবে। অপরদিকে আমরা একটি ইহুদি বাস্তবতা তৈরি করব। এই বাস্তবতা হলো, এটি স্থায়ীভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। কারণ তখন স্বীকৃতি দেওয়ার জন্য কোনো কিছু, কেউ থাকবে না।”

ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ একাধিকবার পশ্চিম তীর দখল করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন।

আগামী সপ্তাহে নতুন বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসরায়েলি সরকার। এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন সরকার, কাতার, মিসরসহ অন্যান্য দেশ।

সূত্র: সিএনএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কবর দেয়া হবে: ইসরায়েলি মন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫