Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে প্রাণ গেল বালকের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 274

ফিলিস্তিনের গাজা অঞ্চলে বিমান থেকে ফেলা ত্রাণের প্যালেট মাথায় পড়ে ১৫ বছর বয়সী মোহাম্মদ জাকারিয়া ঈদের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার (৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

দখলদার ইসরায়েলের অবরোধ ও বর্বরতার কারণে গাজায় খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন দেশ বিমান থেকে ত্রাণ ফেলছে, কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে। এর আগেও এমন ত্রাণ পড়ে এক নার্সের মৃত্যু হয়েছিল।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা আলজাজিরা যাচাই করে সত্য প্রমাণিত করেছে। ভিডিওতে দেখা যায়, নেতজারিম করিডোরের কাছে ত্রাণ প্যালেট পড়ে বালকের মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তাকে কয়েকজন রক্তমাখা অবস্থায় ধরে নিয়ে যাচ্ছেন। পরে তার ভাই তাকে কোলে নিয়ে যাচ্ছেন, আর বাবা নুসেইরাতের আল-আওদা হাসপাতালে ছেলের জন্য কান্না করছেন।

জাকারিয়ার ভাই রয়টার্সকে বলেন, “দুর্ভিক্ষ এবং কঠিন অবস্থার মধ্যেও আমার ভাই ত্রাণ আনতে গিয়েছিল। বিমানে করে সাগরে ফেলা ত্রাণের একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে। সে শহীদ হয়েছে।”

তিনি আরও বলেন, “ত্রাণ দেয়ার জন্য সীমান্ত ক্রসিং ব্যবহার করা সম্ভব না হওয়ায় দেশগুলো বিমান থেকে ত্রাণ ফেলছে, কিন্তু এতে আমাদের শিশুরা মারা যাচ্ছে। আগে আল-জায়দায় এক শিশু মারা গিয়েছিল, এবার এখানে। কেউ আমাদের কষ্ট বুঝে না। আল্লাহ আমাদের সহায় হোক।”

জাতিসংঘ বারবার সতর্ক করেছে, আকাশ থেকে ত্রাণ ফেলা অকার্যকর, অপর্যাপ্ত, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে প্রাণ গেল বালকের

প্রকাশের সময় : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫