বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 289

নিউইয়র্ক সিটির পার্ক অ্যাভিনিউতে একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী শেন তামুরা (২৭) নামের এক যুবক। তার বাড়ি লাস ভেগাসে। মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস রয়েছে তার। হামলার পর ওই ভবনের ৩৩ তলায় উঠে নিজেই আত্মহত্যা করে সে।

নিহত দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগের ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিংটের কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় তিনি অতিরিক্ত দায়িত্বে পার্ক অ্যাভিনিউর ওই ভবনের নিরাপত্তা কাজে নিযুক্ত ছিলেন। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। তিনি স্ত্রী, দুই সন্তান এবং আসন্ন সন্তানসহ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিন বছর ছয় মাস ধরে এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ জানায়, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে করে এসে ভবনের সামনে নামে। তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে ছিল এম৪ রাইফেল। ভবনে প্রবেশ করেই প্রথমে গুলি চালায় দিদারুলের দিকে। এরপর সে লবিতে থাকা নিরাপত্তাকর্মী, একজন নারীসহ আরও দুইজনকে গুলি করে হত্যা করে। পরে ভবনের ওপরতলায় গিয়ে একটি রিয়েল এস্টেট অফিসে ঢুকে একজন কর্মীকে গুলি করে হত্যা করে এবং নিজেই আত্মহত্যা করে।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও উদ্ধারকাজের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত পৌঁছায়। হামলাকারীর গাড়ি থেকে একটি রাইফেল কেস, একটি রিভলভার, বেশ কিছু গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

দিদারুল ইসলামের মৃত্যুর খবরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন (বাপা) গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা বলছেন, সহকর্মীর এ ধরনের মর্মান্তিক মৃত্যুতে তারা স্তব্ধ এবং দুঃখভারাক্রান্ত। অনেকেই এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার যথার্থতা নিয়েও প্রশ্ন তুলছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং হামলার পেছনের কারণ জানতে তৎপরতা চালাচ্ছে পুলিশ বিভাগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

প্রকাশের সময় : ০১:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫