Dhaka ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

টাকা নিলে মাইনষে মন্দ কইব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 117

ঈদযাত্রার পরিস্থিতি দেখতে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের টিকিট পাওয়া ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। রেলস্টেশন উপদেষ্টা নিজে গাড়ি থেকে নামার পর রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টাও তার কাছে এগিয়ে যান। তখন পথশিশু রামিন স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে।

উপদেষ্টা কিশোরটিকে বুকে টেনে নেন, তার সাথে কথা বলেন এবং কিছু টাকা দিতে চান। কিন্তু কিশোরটি বিনয়ের সাথে টাকা নিতে অস্বীকৃতি জানায়।

বুধবার (৪ জুন) এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের হৃদয়ে নাড়া দেয়।

ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা রামিনকে পা ছুঁতে না দিয়ে দোয়া করে দেন এবং তাকে কিছু টাকা দিতে চান। তবে রামিন বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলতে থাকে, ‘স্যার টাকা লাগব না স্যার, না না টাকা লাগব না।’

অনেক চেষ্টা করেও স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আর টাকা দিতে পারেননি। পরে পথশিশু রামিন সেখান থেকে চলে যেতে চাইলে তিনি আবার তাকে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দেন।

ভিডিওতে আরো দেখা গেছে, সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাকে ধরায় তার অনেক ভালো লেগেছে।

তবে টাকা না নেয়ার বিষয়ে সে বলে, ‘টাকা নিলে মাইনষে মন্দ কইব। এই টাকা দিয়ে দু’দিন খাইলেই শেষ হয়া যাইব। আমার টাকা লাগব না। উনার দোয়া হলেই চলবে।’

নিজের পরিচয় দিয়ে কিশোর রামিন জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাকা নিলে মাইনষে মন্দ কইব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

প্রকাশের সময় : ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫