বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান হামাসের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 96

গাজায় আটক শেষ জীবিত মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (১৩ মে) তাকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। ২১ বছর বয়সী ইডান ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে বন্দি হন।

হামাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এবং যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের পরিবেশ তৈরির লক্ষ্যে এই মুক্তি দেওয়া হয়েছে। সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ট্রাম্প এক প্রতিক্রিয়ায় একে “সদিচ্ছার পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, এটি যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তির পথে অগ্রগতি।

ইডান আলেকজান্ডারকে ৫৮৪ দিন গাজায় জিম্মি রাখা হয়েছিল। তার মুক্তির জন্য সরাসরি কোনো যুদ্ধবিরতি ঘোষণা না হলেও, ইসরায়েল অস্থায়ীভাবে অভিযান স্থগিত রেখেছিল।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান হামাসের

প্রকাশের সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫