গুরুত্বপূর্ণ সংবাদ:
ত্রিপোলিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 89

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র যানবহরের আগমন ও অস্থির পরিস্থিতির কারণে স্থানীয় বাংলাদেশিদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৩ মে) রাতে এক জরুরি সতর্কবার্তায় দূতাবাস জানায়, লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
Tag :

























