Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে বেড়েছে দাম, এক ডাব ২০০!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 419

রাজধানীতে চলমান তীব্র গরমে ডাবের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর দামও। বর্তমানে বড় আকারের একটি ডাবের দাম ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১৩০ থেকে ১৫০ টাকার মধ্যে।

বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যায়ে ডাবের দাম বেড়ে যাওয়ায় খুচরা বিক্রিতে দাম বাড়াতে হয়েছে। এক সপ্তাহ আগেও ১০০টি ডাবের দাম ছিল ৮ থেকে ৯ হাজার টাকা, যা বর্তমানে বেড়ে ১৩ থেকে ১৪ হাজার টাকায় পৌঁছেছে ।

তবে ক্রেতারা অভিযোগ করছেন, গরমের সুযোগ নিয়ে বিক্রেতারা অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়িয়ে দিচ্ছেন। ভাটারায় ডাব কিনতে আসা আমেনা বেগম বলেন, গরমে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই-তিনটি ডাব খাই। আজ ১৭০ টাকা নিল একটা ডাব।

ডাবের পাশাপাশি তালশাঁসের চাহিদাও বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিটি কচি তাল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে প্রতিটি তালে ৩–৪টি শাঁস থাকে ।

এদিকে গরমে ডাবের চাহিদা স্বাভাবিক হলেও, অতিরিক্ত দাম সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গরমে বেড়েছে দাম, এক ডাব ২০০!

প্রকাশের সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫