বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 113

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে। অর্থাৎ রোমান ক্যাথলিকদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচিত হয়েছেন।

নতুন পোপ হিসেবে রবার্ট প্রেভোস্টকে নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন। খবর: বিবিসির।

সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে। কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন।

সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশে বলেন, ‘তোমাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক’।

কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করার খবরে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে উল্লাস ও উদযাপন শুরু হয়।

এর আগে গতকাল সিস্টিন চ্যাপেলের চিমনিতে কালো ধোঁয়া দেখা যায়, অর্থাৎ প্রথমদিন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচন করতে পারেননি কার্ডিনালরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

প্রকাশের সময় : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫