রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও গুলি চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 120

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার তা প্রকাশ পায়।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত ৪ তলা ভবনের চতুর্থ তলায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

এদিকে, এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার একদিন পার হলেও আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত চুরি হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনের হদিস মিলেনি।

এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

তার অভিযোগ, বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল।

এরই মধ্যে এ ঘটনায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা রুজু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে। তার আশপাশেই থানা পুলিশের তৎপরতা রয়েছে।

তাছাড়া ওই ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানা পুলিশের সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবলয় এলাকায় পিস্তল চুরির ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, চুরি হওয়া পিস্তল ও গুলি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত তা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের আটক করা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও গুলি চুরি

প্রকাশের সময় : ১০:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫