বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 160

গত শনিবার ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে পাকিস্তানের আটজন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, শনিবার মেহারিস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রঙ এবং মেরামত করতেন।

রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির (বিএনএ) এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান উভয় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, সন্ত্রাসবাদ এই অঞ্চলজুড়ে একটি সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ

প্রকাশের সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫