Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিমান বাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 117

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে দেশটির বিমান বাহিনীর অন্তত ৯৭০ জন কর্মী। এতে ক্ষুব্ধ ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডাররা এসব কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটেনভিত্তিক মিডল ইস্ট মনিটর।

গাজায় গত প্রায় দেড় বছর ধরে নজিরবিহীন সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও লক্ষাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা।

হারেৎজের প্রতিবেদন মতে, সম্প্রতি ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ৯৭০ জন কর্মী গাজায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে তারা পদত্যাগের হুমকি দেননি। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যও রয়েছেন।

বিমান বাহিনীর কমান্ডাররা এখন এসব কর্মীকে বহিষ্কারের হুমকি দিচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তারা যদি গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করেন, তাহলে বহিষ্কার করা হবে।

হারেৎজ জানিয়েছে, বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা চিঠির স্বাক্ষরকারীদের ফোন করে করে গাজা যুদ্ধ নিয়ে তাদের আপত্তি প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। কমান্ডাররা বিমান বাহিনীর কর্মীদের বলছেন, তারা যদি কর্তৃপক্ষে নির্দেশ মেনে চলতে অস্বীকৃতি জানায় তবে তাদের বরখাস্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমান বাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

প্রকাশের সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫