মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

৯৩ আইনজীবীর আত্মসমর্পণ, কারাগারে আওয়ামীপন্থি ৮৪ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 179

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী।

এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৯৩ আইনজীবী। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত আদেশ দেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামিপক্ষে জামিন চাওয়া হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৯৩ আইনজীবীর আত্মসমর্পণ, কারাগারে আওয়ামীপন্থি ৮৪ জন

প্রকাশের সময় : ০৭:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫