গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 124

চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কড়গড়ে তুলে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।
গতকাল মঙ্গলবার (০১ এপ্রিল) দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫ তম বার্ষিকী উপলক্ষে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়। এসময় চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, ২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে যে সংঘর্ষ ছিল সেটির উত্তেজনা কমে এসেছে।
অভিনন্দন বার্তায় সি জিনপিং বলেছেন, ‘প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।’
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।’
Tag :

























