বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

ইসরাইলি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 127

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও গভীর হলো। খবর রয়টার্স’র।

খবরে বলা হয়েছে, নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে রিলিজিয়াস জায়ানিজম পার্টি ওতজমা ইয়েহুদিত পার্টির প্রধান বেন-গভিরকে ওয়াদা বরখেলাফ করার জন্য অভিযুক্ত করেছে।

স্মট্রিচ অবশ্য নেসেটে উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়ানিজম দলের এমপি হিসেবে কাজ করবেন। তিনি এই দলের নেতা।

ইসরাইলি উগ্র ডানপন্থী জোট সরকারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে আরও বাড়িয়ে দিল এই পদক্ষেপ। কয়েক মাস ধরেই গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতি নিয়ে জোটের মধ্যে ফাটল দেখা দিয়েছে। তবে এর ফলে সরকার পতনের কোনো শঙ্কার সৃষ্টি হয়নি। গত সপ্তাহে ইসরাইলের পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট পাস করেছে।

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মট্রিচ সকল ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তিনি বলছিলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের ভূমি হিসেবে গ্রহণ করার পক্ষে। তিনি গাজা উপত্যকা স্থায়ীভাবে দখলে রাখতে চান, সেখানে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের রাখার পক্ষে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরাইলি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রীর পদত্যাগ

প্রকাশের সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫