রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি

খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, গোলাগুলি, গ্রেপ্তার ১১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 222

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আরামবাগ এলাকায় সন্ত্রাসী আস্তানায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। ঘটনার সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও দুষ্কৃতকারীদের প্রায় ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ১১ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কেএমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আজম খান বলেন, নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর অভিযান শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশও সম্ভাব্য বাড়িকে টার্গেট পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা গুলি ছোড়ে। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অভিযান চলে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়েও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

এতে কয়েকজন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আহত হন। আহতদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নৌবাহিনীর উপশম হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ঠিক কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি পিস্তল, একটি একনলা শটগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শটগানের গুলি এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, গোলাগুলি, গ্রেপ্তার ১১

প্রকাশের সময় : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫