বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন

রাজবাড়ী জেলা বিএনপির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 156

 রাজবাড়ীতে জেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম আকুল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৭ বছর পর খোলা আকাশের নিচে আজ আমরা একসাথে ইফতার করতে পারছি। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা যখন এই কার্যালয়ে কোন কর্মসূচি পালন করতে যেতাম তখন পুলিশ দিয়ে আমাদের ঘেরাও করে রাখতো। আমরা দশ জন থাকলে পুলিশ থাকতো ১০০ জন। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে। তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে কোন প্রকার কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা বিএনপির ইফতার মাহফিল

প্রকাশের সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫